সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১২:১৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১২:১৩:২৬ অপরাহ্ন
পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না
সুনামকণ্ঠ ডেস্ক :: পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশি নাগরিকদের। পাকিস্তানের নতুন ভিসা নীতিমালা অনুযায়ী ১২৬টি দেশের মতো বাংলাদেশও এই সুবিধা পাবে। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। আগস্টের মাঝামাঝি পাকিস্তান তাদের নতুন ভিসানীতি ঘোষণা করে। এতে ১২৬টি দেশের জন্য ফি ছাড়াই ভিসা আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া আরব উপসাগরীয় দেশগুলোর জন্য অন অ্যারাইভাল ভিসার সুযোগ রাখা হয়েছে। পর্যটক ও ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দেওয়ার বিধানও রাখা হয়েছে এতে। উপদেষ্টা ও হাইকমিশনারের সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স¤পর্ক উন্নয়ন, ভিসাপ্রাপ্তি সহজ করা, সরাসরি প্লেনের ফ্লাইট চালুসহ নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানেও পড়েছে উল্লেখ করে দেশটির হাইকমিশনার বলেন, তখন অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ-উৎসব করেছেন। বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে হাইকমিশনার জানতে চাইলে উপদেষ্টা বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে দুই জন অভিমত প্রকাশ করেন। হাইকমিশনার গত ১৫ বছরে দ্বিপক্ষীয় সম্পর্কে যে শীতলতা দেখা গেছে তার উত্তরণ ঘটিয়ে পার¯পরিক স¤পর্ক জোরদারের আহ্বান জানান। এছাড়া দুই পক্ষ পার¯পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হন। পার¯পরিক স¤পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন পাকিস্তানের কমিশনার। তিনি জানান, সর্বশেষ ২০১৮ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) পরিচালনা করতো। বৈঠকে মানবপাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পার¯পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী