সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ১১:১২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ১১:১২:৩৫ অপরাহ্ন
দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলায় একটি বিশেষ অভিযানে দেড় কোটিরও বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে ২৮ বিজিবি। বুধবার (২৮ মে) সুনামগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাচনা-জামালগঞ্জ রক্তি নদীর নিয়ামতপুর ব্রিজের নিচে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ এসব পণ্য জব্দ করে। বৃহ¯পতিবার (২৯ মে) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৪ হাজার ৯৩০ কেজি ভারতীয় ফুচকা, ২ হাজার ৩৬০ কেজি জিরা, ৩ হাজার ২৪৩ কেজি চিনাবাদাম এবং ৫৮৭ কেজি গুড়ো দুধ। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার ১৫০ টাকা। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। এছাড়াও অংশ নেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবির আরও ১৮ সদস্য। এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালান রোধে বিজিবির আভিযানিক তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো শুল্ক গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু