সুনামগঞ্জ , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

প্রাথমিক শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসবে মন্ত্রণালয়

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসবে মন্ত্রণালয়
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তৃতীয় দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। লাগাতার এই কর্মসূচির তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক নেতাদের তালিকা চাওয়া হয়েছে। বুধবার (২৮ মে) বিকালে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্ণদিবস কর্মবিরতিতে অচলাবস্থা নিরসনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার জন্য তালিকা চাওয়া হয়েছে। তিনি জানান, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হতে পারে বৃহস্পতিবার (২৯ মে)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। তবে এ বিষয়ে এখনও সময় চূড়ান্ত হয়নি। লাগাতার কর্মবিরতির তৃতীয় দিনে দেশের বেশিরভাগ বিদ্যালয়েই শিক্ষকরা ক্লাসে যাননি। শিক্ষার্থীরা বিদ্যালয়ে থাকলেও খেলা-ধুলা ছাড়া আর কোনও লেখাপড়া হয়নি। শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আমাদের বক্তব্য হলো, শিক্ষকরা দ্রুত এই অচলাবস্থা দূর করে শ্রেণিকক্ষে যেতে চায়। তবে তার আগে অবশ্য তাদের তিন দফা দাবি মেনে নিতে হবে। দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি চলতে থাকবে। মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ আরও জানান, মন্ত্রণালয়ের সচিব ও অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) নির্দেশের কথা বলে অনেক উপজেলায় শিক্ষা অফিসাররা আন্দোলনরত শিক্ষকদের তালিকা চাওয়া হলে উপজেলার সব শিক্ষক কর্মবিরতি পালনে করেছেন বলে লিখিত দিয়েছেন। এমনকি কর্তৃপক্ষের শোকজকেও এখন আর তারা ভয় পাচ্ছেন না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স