সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

ডলুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৩৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৩৬:২৪ পূর্বাহ্ন
ডলুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় রিপন দাস (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে সদর উপজেলার ডলুরা বর্ডার হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিপন দাস হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জনতরী গ্রামের মৃত কৃষ্ণধন দাসের ছেলে। বিজিবির জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের নারায়ণতলা বিওপির আওতাধীন ডলুরা বর্ডার হাটসংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ১২১৩/১-এস এর পাশ দিয়ে ভারতের মেঘালয়ের বালাট সীমান্তে ঢোকার চেষ্টা করছিলেন রিপন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন দাস জানান, চোরাচালানের উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, রিপন দাসকে চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়েছে। ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা