সুনামগঞ্জ , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নলুয়ার হাওরের বাঁধ ঝুঁকিতে, ফসলহানির শঙ্কায় কৃষক ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ জ্বালানি তেলের মজুত ঠেকাতে বিজিবি মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই বাঁধে অনিয়মে জড়িতদের ছাড় নয় পাউবো, ইউএনও ও পিআইসিদের জবাবদিহির নির্দেশ মহান স্বাধীনতা দিবস উদযাপিত বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ পর্যটক পেটানো সেই বাচ্চু মেম্বার গ্রেপ্তার প্রায় ২৫ কোটি টাকার গাছ মাত্র ১ কোটিতে বিক্রি! ৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব : জগন্নাথপুরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ ৩ বসতবাড়ি,গবাদিপশু ও নগদ টাকাসহ পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি ভারি বৃষ্টিতে নড়বড়ে বাঁধ, শঙ্কায় কৃষক আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুনামগঞ্জ সদরে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় কাজ করতে চান মো. আবুল হায়াত শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি

এবার সুনামগঞ্জ সীমান্তে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ : সতর্ক অবস্থানে বিজিবি

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৫৪:২৫ পূর্বাহ্ন
এবার সুনামগঞ্জ সীমান্তে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ : সতর্ক অবস্থানে বিজিবি
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অব্যাহতভাবে পুশইন চালিয়ে যাচ্ছে ভারত
সম্প্রতি সিলেট সীমান্তে পুশইনের ঘটনা বেশি ঘটলেও এবার সুনামগঞ্জ সীমান্ত দিয়েও পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে তারা। বুধবার (২৮ মে) ভোররাতে উপজেলার নোয়াকোট এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি জানায়, নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যা¤েপর সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে ১৬ জনকে পুশইন করে। আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতক উপজেলার ছনবাড়ীতে এদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে পাঁচ জন নারী, পাঁচ জন পুরুষ ও ছয় শিশু রয়েছে। আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪২), তার স্ত্রী মোছা. হাসিনা বেগম (৩০), ছেলে মো. হাসান আলী (১১); একই গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. জাহিদ হাসান (৩০), তার স্ত্রী মোছা. রোপা আক্তার (২৩); কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদের স্ত্রী মোছা. হাসিনা খাতুন (৩৫), ছেলে মো. হাসানুর (২২), মো. মিজানুর (১৬) ও মকুল (৮)। কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মো. আতাউর (২৫), তার স্ত্রী মোছা. জান্নাতি (২২), ছেলে মো. জাহিদ (৫), মেয়ে আতিকা (১)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মো. নবী উল্লা হকের ছেলে মো. শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী মোছাঃ নুন নাহার (২৪), মেয়ে শরীফা (২.৫)। এদিকে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অংশে কোনো পুশইনের ঘটনা না ঘটলেও দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া সীমান্ত দিয়ে তিন হিজড়া অনুপ্রবেশ করেছেন। যারা সবাই বাংলাদেশী। তারা দীর্ঘদিন ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। সম্প্রতি নিরাপত্তাহীনতার কারণে স্বেচ্ছায় দেশে অনুপ্রবেশ করেন বলে জানিয়েছে বিজিবি। এদিকে, পুশইন ও অবৈধ অনুপ্রবেশের ঘটনায় সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অংশে যুক্ত করা হয়েছে বাড়তি লোকবল। সার্বক্ষণিক টহল জোরদারের পাশাপাশি নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, ভারতের পক্ষ থেকে জোরপূর্বক পুশইন করানো হচ্ছে। বুধবার ছাতক অংশে পুশইন করানো হয়েছে। আমরা সীমান্তে অনুপ্রবেশ বন্ধে সতর্কতা বাড়িয়েছি। অবৈধভাবে ভারতে প্রবেশ না করতে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। বিজিবি সদস্যদের সহযোগিতা করতে সীমান্তের বাসিন্দাদের অনুরোধ জানান এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর