সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

প্রকল্পে কোটি কোটি টাকা, টাঙ্গুয়া কি ফিরবে নিজের রূপে?

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:০৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:০৮:১৭ পূর্বাহ্ন
প্রকল্পে কোটি কোটি টাকা, টাঙ্গুয়া কি ফিরবে নিজের রূপে?
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর - বাংলাদেশের একটি অনন্য জীববৈচির্ত্যভিত্তিক জলাভূমি। প্রায় ৪০ হাজার মানুষের জীবন-জীবিকা এই হাওরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাকৃতিক স¤পদে ভরপুর এ অঞ্চলকে ঘিরে গত দুই দশকে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও হাওরের বাস্তব চিত্র এখনো হতাশাজনক। প্রাণহীন হয়ে পড়েছে এক সময়ের প্রাণবন্ত জলাভূমি, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য, আর স্থানীয়রা বারবার হয়েছেন অবহেলিত। এই প্রেক্ষাপটে সম্প্রতি ঢাকায় ‘কমিউনিটি-ভিত্তিক টাঙ্গুয়ার হাওর জলাভূমি ব্যবস্থাপনা’ শীর্ষক একটি নতুন পাঁচ বছর মেয়াদি প্রকল্প উদ্বোধন হয়েছে। প্রায় ৫০ কোটি টাকা বাজেটের এ প্রকল্পে পরিবেশ রক্ষা, টেকসই জীবিকা নিশ্চিতকরণ এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়- আসলেই কি এ প্রকল্প পুরোনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বাস্তবায়িত হবে? স্থানীয় পর্যায়ের উদ্বেগ অমূলক নয়। অতীত অভিজ্ঞতা বলে, অনেক প্রকল্পেই স্থানীয় জনগণকে উপেক্ষা করে কেন্দ্রভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তথাকথিত সংরক্ষণের নামে স্থানীয়দের জীবিকায় আঘাত করা হয়েছে, যাদের জন্য প্রকল্প, তারাই পরিণত হয়েছেন পর্যবেক্ষকের ভূমিকায়। ফলে প্রকল্পে বরাদ্দ আসলেও তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। নতুন প্রকল্পেও ‘কমিউনিটি-ভিত্তিক’ ব্যবস্থাপনার কথা বলা হলেও মাঠপর্যায়ের অংশগ্রহণ এখনো স্পষ্ট নয়। প্রকল্পের আওতায় মাত্র ৩-৪ হাজার মানুষকে সুবিধাভোগী করা হবে বলা হলেও টাঙ্গুয়ার হাওরের ৪১টি গ্রামের বাস্তবতা সেখানে অনুপস্থিত। এমন সীমিত উদ্যোগে টেকসই উন্নয়ন কতটা সম্ভব, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এখানে প্রয়োজন বাস্তবতা ভিত্তিক সুসংগঠিত পরিকল্পনা, স্বচ্ছতা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ। হাওরের প্রকৃতি রক্ষায় স্থানীয়দের বিকল্প জীবিকার সুযোগ তৈরি করতে হবে, নিয়ন্ত্রিত জনবসতি নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে হবে। প্রকল্প যেন মধ্যস্বত্বভোগীদের লাভের খাতায় পরিণত না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। এই প্রকল্প সত্যিকার অর্থে যদি হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চায়, তবে প্রয়োজন হবে মনিটরিং ব্যবস্থার শক্তিশালী কাঠামো, দায়বদ্ধতা, আর কার্যকর মাঠপর্যায়ের সম্পৃক্ততা। আশা করাই যায়, এবার যেন ফিরে না আসে সেই পুরনো গল্প- প্রকল্প আছে, টাকা গেছে, হাওর থেকেও গেছে প্রাণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী