সুনামগঞ্জ , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নলুয়ার হাওরের বাঁধ ঝুঁকিতে, ফসলহানির শঙ্কায় কৃষক ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ জ্বালানি তেলের মজুত ঠেকাতে বিজিবি মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই বাঁধে অনিয়মে জড়িতদের ছাড় নয় পাউবো, ইউএনও ও পিআইসিদের জবাবদিহির নির্দেশ মহান স্বাধীনতা দিবস উদযাপিত বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ পর্যটক পেটানো সেই বাচ্চু মেম্বার গ্রেপ্তার প্রায় ২৫ কোটি টাকার গাছ মাত্র ১ কোটিতে বিক্রি! ৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব : জগন্নাথপুরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ ৩ বসতবাড়ি,গবাদিপশু ও নগদ টাকাসহ পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি ভারি বৃষ্টিতে নড়বড়ে বাঁধ, শঙ্কায় কৃষক আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুনামগঞ্জ সদরে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় কাজ করতে চান মো. আবুল হায়াত শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি
তিনদিন ব্যাপী ভূমি মেলা সম্পন্ন

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৯:১৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৯:১৯:০২ পূর্বাহ্ন
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ - এই প্রতিপাদ্যকে নিয়ে সুনামগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী দিনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য ভূমি সেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান স¤পর্কিত বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। কুইজ প্রতিযোগিতার শুরুতেই অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শারমিন বেগম, সহকারী কমিশনার সাহেল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। কুইজ প্রতিযোগিতা শেষে সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী ও তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন অন্বেষা চৌধুরী, মনিষা চক্রবর্তী এবং সানি মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভূমি সংক্রান্ত জ্ঞান এবং সচেতনতা গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যত বেশি ভূমি ব্যবস্থাপনা স¤পর্কে জানবে, তত বেশি সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। আজকের এই কুইজ প্রতিযোগিতায় তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। এটি প্রমাণ করে যে তোমরা জ্ঞান অর্জনে কতটা আগ্রহী এবং দেশের প্রতি কতটা দায়বদ্ধ। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এই মেলা এবং কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ভূমি আইন, ভূমি কর এবং ভূমি সেবাসমূহ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে পেরেছে। শিক্ষার্থীরা এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের জমি সুরক্ষিত রাখতে পারবে এবং অন্যদেরও উৎসাহিত করতে পারবে। জেলা প্রশাসক বলেন, এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছো, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। তোমাদের মেধা ও অধ্যবসায় সত্যিই প্রশংসার যোগ্য। আর যারা বিজয়ী হতে পারোনি, তাদেরও আমি সাধুবাদ জানাই। প্রতিযোগিতায় অংশগ্রহণই সবচেয়ে বড় কথা। জ্ঞান অর্জনের এই ধারা তোমরা সবসময় বজায় রাখবে, এই কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর