সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৮:৫৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৮:৫৯:২৬ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে পরিচালিত “দৃষ্টি” প্রকল্পের আওতায় সুনামগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশন ও সাধারণ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ২৫ জন ছানি রোগীসহ মোট ৯৬ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শ্রেষ্ঠ মানুষ সে, যে মানুষের উপকারে আসে।” তিনি আরও বলেন, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের একান্ত প্রচেষ্টায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ব্যাংকটির শিক্ষাবৃত্তি কার্যক্রমও চলমান রয়েছে। সভাপতির বক্তব্যে জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছির ডাচ্-বাংলা ব্যাংকের এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের পরিচালক (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদার, মেডিকেল অফিসার ডা. ঊর্মি পাল এবং সঞ্চালনায় ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান। উল্লেখ্য, বাছাইকৃত ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনপূর্বক সফলভাবে অপারেশন স¤পন্ন করা হয়। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। জনসাধারণ, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলেই ডাচ্-বাংলা ব্যাংক ও জনতা চক্ষু হাসপাতালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স