সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

জামালগঞ্জে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১২৬ প্রাথমিক বিদ্যালয়

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ১২:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ১২:৪১:১১ পূর্বাহ্ন
জামালগঞ্জে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১২৬ প্রাথমিক বিদ্যালয়
বাদলকৃষ্ণ দাস :: জামালগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষা কর্মকর্তার পদ দীর্ঘ মেয়াদে শূন্য থাকায় বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও তদারকিতে স্থবিরতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরিদর্শন ও তদারকি কাজে শিক্ষা কর্মকর্তার পাশাপাশি আরো ৪ জন সহকারী কর্মকর্তা থাকার বাধকতা রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে মাত্র একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে ৪জনের দায়িত্ব সামলানো হচ্ছে। যে কারণে বিদ্যালয়গুলোতে নিয়মিত পর্যবেক্ষণ,তদারকি, ব্যাহত হচ্ছে। যোগাযোগে দুর্গম, হাওরবেষ্টিত এই উপজেলায় মাত্র একজন সহকারী কর্মকর্তা দিয়ে ১২৬টি বিদ্যালয়ের দেখভাল করা মোটেই সম্ভব নয়। তাই একমাত্র সহকারী কর্মকর্তাকে মাঠ পর্যায়ে দৌড়ের উপর থাকতে হচ্ছে। এতে করে সবগুলো বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি সম্ভব হচ্ছে না। অভিযোগ উঠেছে, কর্মকর্তা শূন্যতায় নিয়মিত কর্মকর্তাদের নজরদারি না থাকায় অনেক বিদ্যালয়ে পাঠদানে নির্ধারিত সময়সূচি অনুসরণ করা হচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, জনবল শূন্যতার কারণে দুর্গম দূরবর্তী এমনও বিদ্যালয় আছে যেখানে কোনো কর্মকর্তা বছরে একবারও যেতে পারেন না। যে কারণে দূরবর্তী এলাকার বিদ্যালয়ের শিক্ষকরা তাদের মর্জিমাফিক পাঠদান কার্যক্রম চালিয়ে থাকেন। এতে করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও সম্ভব হচ্ছে না। এর প্রভাব পড়ছে শিক্ষা কার্যক্রমে উপর। মুখ থুবড়ে পড়েছে বুনিয়াদি প্রাথমিক শিক্ষাখাত। হাওরবেষ্টিত জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় রীতিমতো বেহাল অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার বলেন, জামালগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তার পদ ৪টি। কর্মরত আছেন মাত্র ১জন। এতে ১২৬টি বিদ্যালয় তদারকি করা কঠিন। যদি শূন্য পদ পূরণ করা হতো তবে শিক্ষা কার্যক্রম আরো মানসম্মতভাবে চালানো যেতো। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, আমাদের জেলাতে সহকারী শিক্ষা কর্মকর্তার পদ হচ্ছে ৬৩টি। কর্মরত আছেন মাত্র ১৮জন। ৪৭টি পদ শূন্য। আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। আমি বার বার ঢাকাতে সহকারী কর্মকর্তা চেয়ে চিঠি লিখেছি। এটা তো সরকারি সিদ্ধান্তের ব্যাপার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি এই সমস্যা সমাধান হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক