সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জজ কোর্টে নাজিরের কাছে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ৩ জন আটক

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১১:৪৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১১:৪৮:০৭ পূর্বাহ্ন
জজ কোর্টে নাজিরের কাছে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ৩ জন আটক
স্টাফ রিপোর্টার :: জজকোর্ট এলাকায় বিএনপি নেতাদের নামে জজ কোর্টের নাজিরের কাছে চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি, মুস্তাক আহমেদ, আইনজীবী সহকারী কবির হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার হঠাৎ করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে দুই ছাত্রদল নেতা ও এক আইনজীবী সহকারী। পরে ওই তিনজনকে আটকে রেখে বিষয়টি জেলা বিএনপির সাধারণ স¤পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে জানানো হয়। তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন। পরে সদর থানা পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, হঠাৎ করে কেন এভাবে একজন নাজিরের কাছে চাঁদা দাবি করা হল তা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, এই দুই ছাত্রদল নেতা জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাসিম চৌধুরীর অনুসারী। জেলা বিএনপির সাধারণ স¤পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল জানান, বিএনপি’র নামে কেউ চাঁদা দাবি করলে তাকে আটক করে পুলিশে দেয়ার জন্য আমরা সবাইকে বলেছি। জেলা বিএনপি’র ইমেজ জনগণের কাছে নষ্ট করতে চক্রান্ত করা হচ্ছে। সামনে নির্বাচন, আমরা সেভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মহোদয়ও আমাদের বিভাগীয় আলোচনায় এ নির্দেশনা দিয়েছেন- কেউ যদি বিএনপি’র সাথে থেকে চাঁদাবাজি বা অন্য কোনও অপকর্মের সাথে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কাউকে ছাড়া দেয়া হবে না। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, জেলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছে চাঁদা দাবি করায় আমরা তিন জনকে আটক করেছি। অভিযোগকারী মামলা দায়ের করার পর আমরা আসামিদের আদালতে সোপর্দ করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ