সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

প্রফেসর অনিল চন্দ্র দেব আর নেই

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১১:৪৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১১:৪৪:১৭ পূর্বাহ্ন
প্রফেসর অনিল চন্দ্র দেব আর নেই
সুনামকন্ঠ ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের টিলাগড়স্থ গোপালটিলা নিবাসী বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অনিল চন্দ্র দেব আর বেঁচে নেই। সোমবার রাত আড়াইটার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইপুত্র ও চার কন্যা-জামাতা নাতি-নাতনিসহ আত্মীয়-গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। প্রফেসর অনিল চন্দ্র দেব ছিলেন একজন কীর্তিমান শিক্ষক। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী সারাদেশসহ বিশ্বময় ছড়িয়ে আছেন। তিনি ১৯৭৬ সালে এম.সি কলেজে প্রভাষক হিসাবে শিক্ষকতায় যোগদান করেন। এরপর বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে সিলেট সরকারি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সুনামের সাথে শিক্ষকতা করে শ্রীমঙ্গল সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি কলেজ দুটিতে উপাধ্যক্ষ পদ এবং সিলেট শাহপরান কলেজে অধ্যক্ষ পদ অলংকৃত করেছিলেন। সর্বশেষ বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে অধ্যক্ষ হিসাবে অবসরগ্রহণ করেন। প্রফেসর অনিল চন্দ্র দেব ছিলেন একজন গর্বিত পিতাও। তাঁর বড় ছেলে অমিত বিক্রম দেব ‘নাসা’র একজন স্বনামখ্যাত বিজ্ঞানী। ছোট ছেলে অরুণাভ দেব বিশ্বখ্যাত কো¤পানি ‘আমাজন’-এর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কানাডায় কর্মরত। জ্যেষ্ঠ কন্যা অরুন্ধতী দেব সিলেট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, দ্বিতীয় কন্যা অপর্ণা দেব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, তৃতীয় কন্যা অদিতি দেব সিলেট শাহপরাণ কলেজের প্রভাষক এবং সবার ছোট চতুর্থ মেয়ে ঈশিতা দেব কানাডা প্রবাসী। প্রয়াতের স্ত্রী শ্রীমতি কৃষ্ণপ্রিয়া দাস এম.সি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। অনিল চন্দ্র দেবের পৈতৃক নিবাস হবিগঞ্জের মাধবপুরে। এদিকে, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অনিল চন্দ্র দেবের প্রয়াণে গোপালটিলার গোপালজিউ আখড়া কমিটির সভাপতি অ্যাডভোকেট কংকন কুমার রায় ও সাধারণ স¤পাদক হিমাদ্রি কর সজল এবং গোপালটিলা উন্নয়নসংক্রান্ত লিয়াজোঁ কমিটির সভাপতি সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ভাস্কর স¤পাদক কবি পুলিন রায় পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন। পৃথক বার্তায় তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, প্রফেসর অনিল চন্দ্র দেবের মৃত্যুতে আমরা একজন শিক্ষাব্রতী মানুষকে হারালাম। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে