সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

মাদ্রাসা সুপারের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০১:৪৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০১:৪৫:০২ পূর্বাহ্ন
মাদ্রাসা সুপারের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীনের বিরুদ্ধে নিয়মিত মাদ্রাসায় না আসা ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে শনিবার (২৪ মে) থেকে প্রতিষ্ঠানটিতে ক্লাস বর্জন ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে আসছে শিক্ষার্থীরা। পাশাপাশি মাদ্রাসা সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে তারা। ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দেড় বছর আগে যোগদান করেন জয়নাল আবেদীন। যোগদানের পর থেকে তিনি প্রায়ই মাদ্রাসায় অনুপস্থিত থাকেন। ২০২৫ সালে অনুষ্ঠিত এই প্রতিষ্ঠানটির ১৯জন দাখিল পরীক্ষার্থীর কাছ থেকে গণিত পরীক্ষায় নকল সরবরাহ করার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০০টাকা করে উৎকোচ নেন তিনি। কয়েকজন দাখিল পরীক্ষার্থী জানায়, মাদ্রাসা সুপার হুজুর গণিত পরীক্ষায় নকল সরবরাহ করার কথা বলে আমাদের প্রতিষ্ঠানটির প্রত্যেক দাখিল পরীক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার আগের দিন ২০০টাকা করে হাতিয়ে নিয়েছেন। নকলের ওপর নির্ভর হওয়ায় পরীক্ষার্থীরা গণিত পরীক্ষায় ভালভাবে প্রস্তুতি নেয়নি। এ অবস্থায় পরীক্ষার ফলাফল অনেকেরই খুব খারাপ হবে। দশম, নবম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, ওই সুপার মাদ্রাসায় যোগদান করার পর থেকে মাদ্রাসার নিয়মিত না আসায় লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। তিনি টাকার বিনিময়ে নকল সরবরাহ করার মতো অনৈতিক কাজে জড়িত রয়েছেন। তার ব্যবহার ও কথাবার্তাও ভালো নয়। তাই মাদ্রাসা সুপারের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। শনিবার ও রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আমরা সকল ছাত্রছাত্রী ক্লাস বর্জন করে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে আমরা প্রতিষ্ঠান প্রাঙ্গণে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছি। অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসা সুপারের মুঠোফোনে কল দেয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় বলেন, ওই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে তাকে অপসারণের দাবি জানিয়ে ২১মে ছাত্র ছাত্রীরা আমার লিখিতভাবে অভিযোগ করেছে। আমি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসা সুপার বর্তমানে ছুটিতে রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি