সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ফিরে আসুক ফুটবলের সোনালী দিন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১২:০১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১২:০১:০৫ পূর্বাহ্ন
ফিরে আসুক ফুটবলের সোনালী দিন
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ যেন দীর্ঘদিনের নিস্তরঙ্গতা ভেঙে ফুটবলে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে। টুর্নামেন্টের প্রতিটি ধাপে দর্শকদের উপচে পড়া ভিড়, উচ্ছ্বসিত করতালি এবং আবেগঘন উল্লাস স্পষ্টভাবে দেখিয়েছে- এই অঞ্চলের মানুষ এখনও ফুটবলকে ভালোবাসে, এখনও মাঠের প্রতি তাদের টান অপরিসীম। গত শুক্রবার ফাইনাল ম্যাচের দিন স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। হাজারো মানুষ - বয়সে বড়, তরুণ কিংবা শিশু, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে এসে খেলা উপভোগ করেছে এক মিলনমেলার আবহে। সুনামগঞ্জ সদর এবং ছাতক উপজেলা দলের মধ্যকার ম্যাচের প্রতিটি আক্রমণ, প্রতিটি গোলের প্রচেষ্টা আর দুর্দান্ত সেভ দর্শকদের হৃদয়ে রোমাঞ্চ জাগিয়েছে। এমন প্রাণবন্ত পরিবেশ আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সময়কে, যখন গ্রামেগঞ্জে ফুটবল ছিল মানুষের অন্যতম বিনোদন আর সামাজিক সম্প্রীতির বাহক। এই টুর্নামেন্ট শুধুই একটি ক্রীড়াযজ্ঞ নয়, বরং একটি সামাজিক আন্দোলনের সূচনা। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কথায় উঠে এসেছে যে, এই আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে সঠিক পথে রাখার এক মহতী প্রচেষ্টা চালানো হয়েছে। যখন আমাদের তরুণ প্রজন্ম নানা সামাজিক বিপথগামিতার মুখোমুখি, তখন ফুটবল বা অন্য যেকোনো খেলাধুলা হতে পারে তাদের জীবনের ইতিবাচক পরিবর্তনের অন্যতম মাধ্যম। ফুটবলের এমন এক সফল আয়োজন শুধু বিনোদনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভবিষ্যতের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। স্থানীয় প্রতিভাদের বিকাশ ঘটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনামগঞ্জকে পরিচিত করে তোলার যে প্রত্যয় জেলা প্রশাসক ব্যক্ত করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি, এই টুর্নামেন্টের সাফল্যকে পুঁজি করে সুনামগঞ্জের ফুটবল এবং সামগ্রিক ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে। প্রাতিষ্ঠানিক উদ্যোগ, নিয়মিত আয়োজন ও প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এই নবজাগরণ কেবল সাময়িক উৎসব নয়, বরং স্থায়ী এক ক্রীড়াবিপ্লবের সূচনা ঘটাবে। ফুটবলের জয় হোক, যুবসমাজের জাগরণ হোক - সুনামগঞ্জ হোক ক্রীড়াজগতের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স