সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ সদর চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:১৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১১:২০:৫২ অপরাহ্ন
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ সদর চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টার ::
‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা ফাইনালের মতোই হলো। শ্বাসরুদ্ধকর ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জয় পেল সুনামগঞ্জ সদর উপজেলা।
শুক্রবার (২৩ মে) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ১(৪) - ১ (৩) গোলে ছাতক উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছিল। প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। পরে খেলার দ্বিতীয়ার্ধে এসে ছাতক তাদের আক্রমণ আরও শাণিত করে।
খেলার ৪৮তম মিনিটে ছাতকের খেলোয়াড় নূর গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মহিবুর ৬৮ মিনিটে পেনাল্টি কিকে গোল করে খেলা ১-১ গোলে সমতায় নিয়ে আসেন। পরে দুই দল আরও আক্রমণাত্মক হয়ে উঠে এবং মাঠে শুরু হয় দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা।
তবে নির্ধারিত সময়ের মধ্যে আর গোল পায়নি কোনো দল। শেষ মুহূর্তে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে ছাতকে হারিয়ে জয় তুলে নেয় সুনামগঞ্জ সদর উপজেলা। এরই সাথে অবসান ম্যাচের ফলাফল নির্ধারণের দীর্ঘ অপেক্ষার। এ সময় ‘সদর-সদর, চ্যাম্পিয়ন-চ্যাম্পিয়ন’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা পর্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। পরে চ্যাম্পিয়ন দল সুনামগঞ্জ সদর উপজেলার হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
​​​​​সুনামগঞ্জ সদর উপজেলার পক্ষে ট্রফি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।

রানারআপ ট্রফি গ্রহণ করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। টুর্নামেন্টে সেরা গোলদাতার পুরস্কার গ্রহণ করেন ছাতক উপজেলার ১৭ নম্বর জার্সি পরিহিত রাজ এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন ১০নম্বর জার্সি পরিহিত সদর উপজেলার ইকবাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স