সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভূমি মেলা: মিলবে নানা নাগরিক সুবিধা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:০৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১১:০৭:০০ অপরাহ্ন
আগামীকাল থেকে শুরু হচ্ছে ভূমি মেলা: মিলবে নানা নাগরিক সুবিধা
স্টাফ রিপোর্টার :: ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলায় ৩ দিন ব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রবিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলা চলবে ২৭ মে পর্যন্ত। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ভূমি মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভার শুরুতেই ভূমি মেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়। সভায় জানানো হয়, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই মেলার আয়োজন করা হচ্ছে। জেলার সকল উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে এই মেলা চলবে। একই সাথে মেলায় জেলার সকল উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হবে। প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই ভূমি মেলা সেই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা, যেমন - অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে। তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ মানুষ কোনো রকম ভোগান্তি ছাড়াই তাদের ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারুক। এই মেলা ভূমি সেবাকে আরও সহজ এবং জনবান্ধব করে তুলবে। আমি সুনামগঞ্জের সকল নাগরিককে এই মেলায় এসে তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মেলায় আগত সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও নির্দেশনা দেন। মেলায় সেবাপ্রত্যাশীগণ যেসব সেবা গ্রহণ করতে পারবেন: ১. অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন: ভূমির খাজনা পরিশোধ এবং ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার সুবিধা। ২. ই-নামজারির আবেদন গ্রহণ: নতুন নামজারি (মিউটেশন) এবং নামজারির ভুল সংশোধনের জন্য আবেদন গ্রহণ। ৩. হাট-বাজারের চান্দিনা ভিটির লাইসেন্স নবায়ন: হাট-বাজারের চান্দিনা ভিটির লাইসেন্স নবায়ন সংক্রান্ত সেবা। ৪. খতিয়ানের করণিক ভুল সংশোধন আবেদন জমা প্রদান: খতিয়ানের যেকোনো করণিক ভুল সংশোধনের জন্য আবেদন জমা দেওয়ার সুযোগ। ৫. অর্পিত সম্পত্তির লিজ নবায়ন: অর্পিত সম্পত্তির লিজ নবায়ন সংক্রান্ত সেবা। ৬. অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সরবরাহের আবেদন সংক্রান্ত সেবা: অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপের জন্য আবেদন করার সুবিধা। ৭. গণশুনানি: ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা বা অভিযোগের বিষয়ে সরাসরি কর্তৃপক্ষের সাথে আলোচনার সুযোগ। এছাড়াও মেলায় ভূমি সংক্রান্ত অন্যান্য বিষয়ে সেবা, সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স