সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস

মাশরুম চাষের জন্য সুনামগঞ্জ উপযুক্ত জায়গা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:০২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১১:০২:২১ অপরাহ্ন
মাশরুম চাষের জন্য সুনামগঞ্জ উপযুক্ত জায়গা
স্টাফ রিপোর্টার :: মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে মাশরুম চাষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, কৃষিসমৃদ্ধ অপার সম্ভাবনাময় জেলা হচ্ছে এই সুনামগঞ্জ। এখানে মৎস্য, পাথর, ধানের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিতে মাশরুম চাষের জন্য সুনামগঞ্জ উপযুক্ত একটি জায়গা। এখানকার মাটিতে যেকোন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদে কৃষক ও কৃষাণীদের স¤পৃক্ত করা গেলে তারা লাভবান হবেন এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এজন্য সরকার হাওরাঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানে সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি বিভাগের প্রশিক্ষণ অফিসার মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম, সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের প্রভাষক মো. আবু সাঈদ, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আহমদ নুর, সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রাজা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূরুল আমীন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে সুনামগঞ্জ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা