সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুতি সভা: আতঙ্ক না ছড়ানোর নির্দেশ জেলা প্রশাসকের

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৪৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৫১:০০ পূর্বাহ্ন
আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুতি সভা: আতঙ্ক না ছড়ানোর নির্দেশ জেলা প্রশাসকের
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে আগাম বন্যা মোকাবিলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভার শুরুতে আগাম বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে জনগণের মধ্যে আতঙ্ক পরিহার করে সচেতনতা তৈরির আহ্বান জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান বাবুল, সাংবাদিক খলিল রহমান, শাহজাহান চৌধুরী, মাহবুবুর রহমান পীর, জসিম উদ্দিন, এআর জুয়েল, জাকির হোসেন, শহীদনূর আহমেদ প্রমুখ।

এসময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীলসমাজের প্রতিনিধিগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আগাম বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আগাম বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা নদীর পানি বৃদ্ধি, উজানের ঢল এবং বৃষ্টিপাতের সম্ভাব্যতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী পরিকল্পনা সাজানো হচ্ছে। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হবে এবং সেগুলোর সক্ষমতা যাচাই করা হচ্ছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে। জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত থাকবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, গুজব আতঙ্ক সৃষ্টি করে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাধা তৈরি করে। তাই অযথা কেউ যেন কোনো ধরনের গুজব না ছড়ায় সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। একই সাথে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং নিজ নিজ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিশেষ অনুরোধ জানান। এসময় তিনি যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থাকবে বলেও জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর