সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৪০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৫৩:০১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
২২ মে বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম মাঠে ৬ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
এ সময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন, পৌর জামায়াতের আহম ওয়ালি উল্লাহ, বন বিভাগের জাকির হোসেন, কৃষি অফিসের রাজন আকন্দ, তপন চন্দ্র শীল সহ সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক, কৃষক-কৃষাণী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় মোট ২০টি স্টল বসেছে। এসব স্টলে নানা প্রযুক্তি ব্যবহার করে ধান, শাক-সবজি, ফল-ফুল সহ কিভাবে সকল প্রকার বেশি ফসল উৎপাদন করা যায়, তা প্রদর্শন করা হয়েছে। অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন। এছাড়া দিনব্যাপী মেলায় আসা কৃষক সহ নানা পেশার মানুষের ঢল নেমেছে। এ সময় কৃষক ও উৎসাহী মানুষজন মাটিতে ও ভাসমান সবজি বাগান তৈরি সহ নানা প্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করেন। আশা করা হচ্ছে, এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে ফসলি জমি, শাক-সবজি ও ফল-ফুলের গাছ রোপণ ও চাষাবাদের মাধ্যমে লাভবান হবেন কৃষক সহ উৎসাহীরা। এতে জগন্নাথপুরে বাড়বে আবাদী জমির পরিমাণ ও আরো বেশি ফসল উৎপাদন হবে। তাতেই সার্থক হবে কৃষি প্রযুক্তি মেলার যতো আয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা