সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শান্তিগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘অপপ্রচারে’র প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩৯:৪১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘অপপ্রচারে’র প্রতিবাদে সংবাদ সম্মেলন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের সদস্য কনস্টেবল জোনায়েদ আহমদ আল আমীনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাঁর মা হেলেনা বেগম। তিনি শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ গ্রামের বাসিন্দা। বৃহ¯পতিবার দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে হেলেনা বেগম বলেন, আমার পিত্রালয় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক গ্রামে এবং স্বামীর বাড়ি গণিগঞ্জ গ্রামে। গত ১৪ মে দুপুরে শিমুলবাক গ্রামে আমার মায়ের বৈশাখী খলায় থাকা ধান স্থানীয় কিছু ব্যক্তি লুট করে নেয়। এ সময় তারা আমার মা ও বোনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি জানান, ঘটনার খবর পেয়ে তার ছেলে পুলিশ সদস্য জোনায়েদ আহমদ আল আমীন ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, তার ভাই আকিক মিয়া, মাসুদ মিয়া ও তাদের পিতা হাজি মো. আজাহার আলী তাঁকে গালিগালাজ করে এবং অপমানজনক আচরণ করে। উপস্থিত অনেকেই মোবাইল ফোনে এ ঘটনার ভিডিও ধারণ করেন। সংবাদ সম্মেলনে হেলেনা বেগম অভিযোগ করেন, উক্ত ব্যক্তিরা আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যভিত্তিক ভিডিও ছড়িয়ে আমার ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যা স¤পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে জোনায়েদ আহমদ আল আমীনের বাবা ফখরুল ইসলাম ও চাচাতো ভাই হোসাইন আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার

চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার