সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
রাস্তা সংস্কারে নেই উদ্যোগ, সেবা নিতে এসে দুর্ভোগে মানুষ

চার দপ্তরে যেতে ভোগান্তির শেষ নেই

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:২২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:২৬:২০ পূর্বাহ্ন
চার দপ্তরে যেতে ভোগান্তির শেষ নেই
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয়, পাসপোর্ট অফিস, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এবং বিএডিসি’র বীজ ও সার বিক্রয় কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পথচারীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী, সেবা প্রত্যাশী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জেলা পরিষদ অফিস মোড় থেকে শুরু হয়ে বিএডিসি’র বীজ ও সার বিক্রয় কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খোয়া উঠে যাওয়ায় যানবাহন ও পায়ে হাঁটা মানুষের চলাচল একপ্রকার দুঃসাধ্য হয়ে পড়েছে। বৃষ্টির সময় জলাবদ্ধতায় রাস্তাটি রূপ নেয় কাদাময় জলাশয়ে, সৃষ্টি হয় দুর্ঘটনার আশঙ্কা।
ব্যবসায়ী কাদির মিয়া জানান, এই রাস্তায় প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। কিন্তু রাস্তাটির এমন অবস্থা যে, হেঁটে চলা দায় হয়ে পড়েছে। অবিলম্বে সংস্কার প্রয়োজন।
ব্যাংক কর্মকর্তা মো. আব্দুস ছালাম জুনায়েদ বলেন, এই একটি মাত্র রাস্তার দুপাশে চারটি সরকারি দপ্তর। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। অথচ রাস্তাটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে। এলাকাবাসী এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি।
বিএডিসি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, প্রথম থেকেই রাস্তাটি নিম্নমানের ভাবে নির্মাণ করা হয়েছিল। নিয়মিত সংস্কার না করায় এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী রাসেল আহমেদ বলেন, রাস্তা জুড়ে অসংখ্য গর্ত। ঝুঁকি নিয়েই চলাচল করছে ট্রাক, লরি, কার, অটোরিকসা ও ভ্যান। বিশেষ করে নারীদের জন্য সমস্যা আরও ভয়াবহ।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, পৌর এলাকায় আমরা সরাসরি কাজ করতে পারি না। তবে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া উপজেলা পরিষদ চাইলে টিআর বা কাবিখা প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে পারে।
সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস জানান, জেলা পরিষদ হতে বিএডিসি’র বীজ ও সার গুদাম পর্যন্ত ইট সলিং রাস্তাটি খাদ্যগুদাম কর্তৃপক্ষ নির্মাণ করেছিল। কিন্তু বর্তমানে ইট সলিং রাস্তার ইট উলট-পালট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখানে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে। সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহণকারীরা খুবই ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। খাদ্যগুদাম কর্তৃপক্ষ যদি আমাদের কাছে রাস্তাটি হস্তান্তর করতো তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে আমরাই রাস্তাটি সংস্কার করে দিতাম। এলাকাবাসীর অভিযোগ, বহুবার আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে বছরের পর বছর ধরে এ রাস্তাটি থেকে যাচ্ছে অবহেলিত। তারা দ্রুত রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা