সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগাম বন্যা পরিস্থিতির আশঙ্কা : হাওরের পাকা ধান দ্রুত কর্তনের অনুরোধ বোরো চাষে বাড়তি খরচ, ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, বিপাকে হাওরাঞ্চলের কৃষক এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা

আরপিননগরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৫১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৫৩:৪৪ পূর্বাহ্ন
আরপিননগরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ::
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ মে) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের দক্ষিণ আরপিন নগর এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন পশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা মো. লিমন মিয়া (৩২) এবং দক্ষিণ আরপিন নগর এলাকার বাসিন্দা মো. শ্রাবনুজ্জামান (৩৪)। অভিযানটি পরিচালনা করেন জেলা ডিবির এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। অভিযানে সহায়তা করেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসাদুজ্জামান পংকজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স