সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনও সংস্কার করতে পারেনি : সাইফুল হক

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১০:২৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১০:২৩:১৮ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনও সংস্কার করতে পারেনি : সাইফুল হক
সুনামকণ্ঠ ডেস্ক :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ স¤পাদক সাইফুল হক বলেছেন, বিগত ১৬ বছর ধরে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ভোটের মাধ্যমে মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। ১০ মাস পরে এ নিয়ে অস্পষ্টতা থাকবে কেন। অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনও সংস্কার করতে পারেন নাই। বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ শীর্ষক নিজের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ করে সাইফুল হক বলেন, নির্বাচন কমিশন ঘেরাও করছেন, নির্বাচন কমিশন নাকি পুনর্গঠন করতে হবে। আমরা বলেছি, হাসিনার জামানার আইনে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সে আইনের পরিবর্তন দরকার। আমরা ঐক্যমত কমিশনে সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচন কমিশনকে ঘেরাও করতে হচ্ছে কেন! কারণ নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায়কে সম্মান দিয়েছিল বলেই। এখন ইশরাক যেন শপথ গ্রহণ করতে না পারে পক্ষপাতদুষ্ট হিসেবে সেটাকে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, গত ছয় মাস ধরে নির্বাচন কমিশনকে কোনও কিছু বললেন না। তার মানে সরকার ও আপনাদের চারপাশে যারা আছেন, আপনাদের দিকে মতামত দিলেই নির্বাচন কমিশন ঠিক রাস্তায় আছেন। তিনি বলেন, একটা মব সন্ত্রাস করে, ভায়োলেন্স করে গোটা জায়গাটাকে পরিবর্তন করে ফেলা হচ্ছে। আগে সামাজিক নৈরাজ্যের জায়গায় এখন রাজনৈতিক নৈরাজ্যের মদদ যোগানো হচ্ছে। এই নৈরাজ্য যদি সরকার চলতে দেয়, কোথায় তারা শেষ করবেন আমি জানি না। আমি ১০ মাস পর বলতে পারছি না, বিচার কখন দৃশ্যমান হবে, সংস্কার কবে হবে সরকারও পরিষ্কার করে বলতে পারছেন না, রাজনৈতিক দলও বলতে পারছে না। তিনি বলেন, অভ্যুত্থানের অর্জনকে এখনও ধরে রাখার সুযোগ আছে। আমি এখনও আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা