সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

দেশে স্টারলিংকের যাত্রা শুরু, মাসিক খরচ ৪২০০

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:২১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:২১:২০ অপরাহ্ন
দেশে স্টারলিংকের যাত্রা শুরু, মাসিক খরচ ৪২০০
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। প্রতিষ্ঠানটি দুটি প্যাকেজ অফার করে সেবা চালু করেছে বলে জানানো হয়েছে। স্টারলিংকের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বিষয়টি জানানো হয়। এছাড়া মঙ্গলবার (২০ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টেও এতথ্য জানিয়েছেন। তিনি লেখেন, স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গত সোমবার বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং মঙ্গলবার সকালে তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে। শুরুতে দুটি প্যাকেজ চালু করা হয়েছে ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। এর মধ্যে একটির মাসিক খরচ ৬ হাজার টাকা এবং অপরটির ৪ হাজার ২০০ টাকা। তবে উভয় প্যাকেজেই ৪৭ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি সেটআপ এককালীন কিনতে হবে। স্টারলিংকের এই সেবায় স্পিড ও ডেটা লিমিট নেই, অর্থাৎ ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ গতি হতে পারে ৩০০ এমবিপিএস পর্যন্ত। বাংলাদেশের গ্রাহকরা ২০ মে থেকেই অর্ডার করতে পারবেন। মাত্র ৯০ দিনের মধ্যে সেবা চালুর পূর্বপ্রত্যাশা বাস্তবে রূপ নিল। খরচ তুলনামূলক বেশি হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন-এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চমান ও উচ্চগতির টেকসই ইন্টারনেট বিকল্প তৈরি হলো। পাশাপাশি যেসব দুর্গম এলাকায় এখনো ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেখানে এনজিও, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসায়ীদের জন্য এটি হবে একটি কার্যকর সমাধান। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিশেষ সহকারী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ