সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

সাম্য হত্যার বিচার না পেলে দেশ অচল করে দেব : ছাত্রদল সভাপতি

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১০:৫৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১০:৫৪:৩৭ পূর্বাহ্ন
সাম্য হত্যার বিচার না পেলে দেশ অচল করে দেব : ছাত্রদল সভাপতি
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না পেলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন। ছাত্রদল সভাপতি বলেন, সাম্য হত্যার বিচার না পেলে আমরা ঢাকা অচল করে দেব। সারা দেশ অচল করে দেব। আমরা সরকারকে সময় দিচ্ছি। দ্রুত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করুন। তিনি বলেন, আমরা সাতদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। এরপর কোনো অশান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। এর আগে বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগে আয়োজিত সমাবেশে নিরাপদ ক্যা¤পাস নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং সাম্য হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি রাকিব বলেন, তাৎক্ষণিকভাবে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সাম্যের প্রকৃত খুনি কি না, তা আমরা জানি না। সরকার আমাদের আশ্বস্ত করতে পারছে না। তিনি বলেন, সাম্য-পারভেজ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অবস্থা খুব নাজুক। রাকিব বলেন, জুলাই-আগস্টের সুবিধাভোগী যারা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন, তাদের সংগঠন রয়েছে; তারা আজ পর্যন্ত সাম্য হত্যার জন্য সোশ্যাল মিডিয়ায়ও দুঃখ প্রকাশ করেনি। আমরা তাদের ধিক্কার জানাই। যারা পারভেজ-সাম্য হত্যার পর সামান্য সহানুভূতি প্রদর্শন করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি প্রদর্শন করব না। সমাবেশে সাম্যের হত্যাকা-ের পর ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা নেতিবাচক বয়ান তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ স¤পাদক নাছির উদ্দিন নাছির। সাম্য হত্যার পর ১৪ মে হত্যাকা-ে গভীর শোক প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ছাত্রশিবির। এই বিবৃতির প্রতি ইঙ্গিত করে তা ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছেন ছাত্রদলের সাধারণ স¤পাদক। তিনি বলেন, সাম্য হত্যার পর আপনারা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছে, এসব প্রশ্ন করছেন। সাগর-রুনি হত্যার পর খুনি হাসিনা যেমন বলেছিল ‘বেডরুমে পাহারা দেওয়া সরকারের কাজ নয়’, তেমনি একদল ফিতা মেপে দায় এড়ানোর চেষ্টা করছে। ছাত্রদলের সাধারণ স¤পাদক আরও বলেন, ব্যর্থ প্রশাসন সিসিটিভি থেকে কোনো আলামত সংগ্রহ করতে পারেনি। যারা ফিতা মেপে (সোহরাওয়ার্দী উদ্যানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতামুক্ত রেখে) দায়-দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন, সেই উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প