সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৯:১৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৯:১৮:২৬ পূর্বাহ্ন
বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি
স্টাফ রিপোর্টার :: টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। একইসাথে জেলার সবগুলো হাওরেও পানি বাড়ছে। ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ৫ দশমিক ১৯ সেন্টিমিটার। এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর ষোলঘর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৫.১৯ সেন্টিমিটার পানি বেড়েছে। এই স্থানে নদীটির পানি বিপৎসীমার ২ দশমিক ৬ মিটার নিচে অবস্থান করছে। এ ছাড়া যাদুকাটা, পাটলাই, কুশিয়ারা, নলজুর, চেলা, চলতি, রক্তি, বৌলাইসহ সব নদীর পানি বেড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, হাওরে পানি প্রবেশ করে ধীরে ধীরে টইটুম্বুর হচ্ছে। বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে আকস্মিক বন্যা হতে পারে। এছাড়া, আগামী ৩ দিন সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানাযায়। এতে নি¤œাঞ্চলের কিছু অংশ প্লাবিত হতে পারে। এদিকে গত ১৫ মে সুনামগঞ্জ জেলা প্রশাসকের ত্রাণ ও পুর্নবাসন শাখা থেকে আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে জেলার সীমান্তবর্তী উপজেলাসমূহে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় যথাযথ প্রস্তুতিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীগণকে সতর্ক থাকার জন্য নির্দেশ করা হয়। এদিকে, সুনামগঞ্জে আপাতত বড় কোনো বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার। তিনি বলেন, বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস আছে। তিনি বলেন, জেলার সবগুলো হাওরের স্লুইস গেইটসহ বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে। সুরমা নদীর পানিও বিপৎসীমার ২ দশমিক ৬ মিটার নিচে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু