সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

ঘর নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৯:১৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৯:১৬:৩১ পূর্বাহ্ন
ঘর নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে প্রভাবশালী কর্তৃক মালিকানাধীন জায়গায় বসতঘর নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে গাজীনগর গ্রামের পশ্চিম হাটিতে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী ফয়জুল ইসলাম বলেন, আমি ২০০৭ সালে রেকর্ডীয় মালিকের কাছ থেকে জায়গা কিনে এই জায়গায় বসত ঘর নির্মাণ করেছিলাম। নিরাপদে দুই বছর পরিবার পরিজনকে নিয়ে বসবাস করেছি। পরে জায়গায় সীমানা নিয়ে গ্রামের প্রভাবশালী মোস্তফা মিয়া, মনির মিয়া, হারুন মিয়া, গোলাপ মিয়া গংদের সাথে বিরোধ হলে তারা রাতের আধারে আমার বসতঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এবং আমি ও আমার ছেলেকে হাত পা বেঁধে মারধর করে পা ভেঙে ফেলে। পরিবারের অন্যান্য সদস্যদের মারধরসহ অমানসিক নির্যাতন করে। তিনি বলেন, এই ঘটনার পর প্রাণের ভয়ে আমরা এলাকা ছেড়ে চলে আসি এবং সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। ঘটনা সত্য হওয়ায় এ মামলায় অনেকে জেলও খেটেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পর ঘটনার সাথে জড়িত থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জসিট দাখিল করেন। তিনি আরও বলেন, নিশ্চিত সাজা হবে জেনে অভিযুক্তরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বার বার আমাকে অনুরোধ করলে বিচার প্রক্রিয়ায় একটি স্টাম্প বন্ড দেয় অভিযুক্তরা এবং আমার মালিকানাধীন জায়গা সার্ভেয়ার নিয়ে পরিমাপ করে পিলার মেরে সীমানা বুঝিয়ে দেয়া হয়। আমি ঘর নির্মাণে অক্ষম থাকায় দীর্ঘ বছর যাবৎ অন্যের বাড়িতে বসবাস করছি। এখন আমি নিজ ভিটাতে বসতঘর নির্মাণ করার জন্য মালামাল নিলে অভিযুক্তদের হুকুমে তাদের চাচাত ভাই আক্কাছ মিয়া তার ছেলে ও আত্মীয় স্বজন নিয়ে আমাকে ঘর নির্মাণে বাঁধা এবং কিছু মাল লুট করে নিয়ে যায়। ফয়জুল ইসলাম বলেন, এখন অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে বলাবলি করছে যদি এই জায়গায় আমি ঘর নির্মাণের চেষ্টা করি তাহলে পূর্বের মত আমার ঘরবাড়ীসহ আমাকে ও আমার পরিবারের লোকজনকে আগুন দিয়ে পুড়িয়ে মারবে। তারা প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এই অবস্থায় ১৫ বছর পর আবারও আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার চাই। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গাজীনগর গ্রামের আমির ইসলাম, আলতাবুর রহমান, সাজ্জাদুর রহমান প্রমুখ। এ সময় গ্রামের আরও অনেকে উপস্থিত ছিলেন। ঘর নির্মাণে বাধা দেয়ার অভিযোগের বিষয়ে জানতে আক্কাছ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ