সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৯:০৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৯:০৭:৩৬ পূর্বাহ্ন
সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলা ও ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা কমিটির একাংশের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৩টার দিকে ছাতক পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ও সদর থানা এলাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ের করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গত বছরের ২ নভেম্বর দোয়ারাবাজারে ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করা হলে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। আনোয়ার মিয়া ওই মামলার আসামি। এর আগে ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলায় ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা