সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব একটু রোদের ঝিলিক, ধান শুকাতে ব্যস্ত কৃষক দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

নির্বাচনের কথা বললে অন্তর্বর্তী সরকার নারাজ হয় : সালাহউদ্দিন আহমদ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৯:৩৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:৩৭:২২ পূর্বাহ্ন
নির্বাচনের কথা বললে অন্তর্বর্তী সরকার নারাজ হয় : সালাহউদ্দিন আহমদ
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এই সংস্কারের ফল যদি আমাদের পেতে হলে একটি নির্বাচিত সংসদের বিকল্প নেই। আমরা নির্বাচনের কথা বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না? তো কি দাবি করবে? কিছু কিছু উপদেষ্টা বলছেন তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত। গণঅভ্যুত্থান নাকি তাদের নির্বাচিত করেছে। তারা যদি সেভাবে নির্বাচিত হয়ে যায় বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা কেন আছে? নির্বাচন কমিশনের কাজ কী? সোমবার (১৯ মে) বিকেলে সিলেট নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়। আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে। ঢাকার রাজপথে নগরভবনে আজকে কয়েকদিন যাবত জনগণ ঘেরাও করে রেখেছে। আল্টিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে। আদালতের রায়ে যিনি মেয়র হয়েছেন। নির্বাচন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না। বিভিন্ন রকমের কলাকৌশল করছেন। তাহলে কি এটা আইনের শাসন হলো? এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তার মানে এই না আপনারা যা বলবেন তাই শুনব। আমি আহ্বান করছি অল্প সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আদালত ঘোষিত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা হোক। তা না হলে ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরও বৃহত্তর আন্দোলন হতে পারে। সালাউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে, বিএনপি দুর্বল হলে বাংলাদেশ দুর্বল হবে। বিএনপির জন্ম না হলে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হত না। বিএনপি সুসংগঠিত না থাকলে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হত না। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হতো না। তাই বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রাসেদুজ্জামান মিল্লাত। সম্মানিত অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী ও এম.এ মালিক, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সহ সমবায় বিষয়ক স¤পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স