নুসরাত ফারিয়া কারাগারে
- আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৯:১৯:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:১৯:৪৮ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
জুলাই আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানাধীন এনামুল হক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. বিল্লাল ভূইয়া তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে ২২ মে তার জামিন শুনানির দিন ধার্য করেন।
গত রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোঁড়া গুলি ভুক্তভোগী পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে মামলা করেন তিনি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় করা হয়েছে। এ মামলায় ২০৭ নম্বর আসামি নুসরাত ফারিয়া। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক