সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, বন্ধ যোগাযোগ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন
ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, বন্ধ যোগাযোগ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে একটি বেইলি সেতু ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছেন কয়েক উপজেলার লাখ লাখ মানুষ। জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিপুর গ্রাম সংলগ্ন নিয়ামতপুর-আনোয়ারপুর সড়কের সজনার ব্রিজের পশ্চিমপাড়ের বেইলি ব্রিজটি পাথরবাহী একটি ট্রাকসহ সোমবার ভোরে ভেঙে পড়ে। এ দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। জনবহুল ওই সড়কের ব্রিজটি ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন হওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, প্রায় ১৬ বছর আগে সেতুটি নির্মাণ করে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সেতুটির দুইপাশের অ্যাপ্রোচের কাজ খুবই নি¤œমানের হওয়ায় সেতু নির্মাণের কয়েক মাসের মধ্যেই অ্যাপ্রোচে ভাঙনের সৃষ্টি হয়। এতে ঝুঁকি নিয়েই চলাচল করছিল যানবাহন। ২০২২ সালের বন্যার প্রবল তোড়ে ব্রিজের দুইপাশের অ্যাপ্রোচের মাটি সরে গভীর গর্তের সৃষ্টি হয়। তখন সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য সেতুর দুইপাশে বেইলি ব্রিজ নির্মাণ করেন। এই বেইলি ব্রিজের কাজটিও অনেক দুর্বল ছিল। এজন্যই আজকের দুর্ঘটনা। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর শাহ জানান, সুনামগঞ্জ শহর থেকে আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে কর্মস্থলে যাতায়াত করি। সোমবার সকালে এসেই দেখি মহাবিপদ। পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুপাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের জনগুরুত্বপূর্ণ ওই সড়কের এই ভয়ানক অবস্থা মেনে নেয়া যায় না। আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি সংস্কার করার জন্য কথা বলেছি, দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা কেউ কানে নেয় নি। যদি কিছুদিন আগে এটি সংস্কার করা হতো, তাহলে আজকের এ দুর্ঘটনা হতো না, আমরাও দুর্ভোগে পড়তাম না। দ্রুত ব্রিজটি মেরামত করা হোক। কাজটিও যেন মানসম্মত হয়। ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, প্রায় ১৬ বছর আগে সজনার হাওরের ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজের দুপাশের এপ্রোচের কাজটি দায়সারাভাবে হয়েছিল। যার ফলে কিছুদিন পরেই ব্রিজের দুপাশের এপ্রোচে ভাঙনের সৃষ্টি হয়। আর ২০২২ সালের বন্যার সময় সময় পানির স্রোতে ভেঙ্গে গর্ত হয়ে যায়। তখন সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ আমাদের আবেদনের প্রেক্ষিতে ব্রিজের দু’পাশে দুটি বেইলি সেতু তৈরি করেন। আজ ব্রিজের সংযোগস্থলের পশ্চিম পাশের বেইলি সেতুটি একটি চিপপাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্রিজের দুপাশে শত শত মানুষ ও যানবাহন আটকা পড়ে। তখন আমি বিশ্বম্ভরপুর উপজেলার ইউএনও মহোদয়কে অবগত করি এবং সাময়িক চলাচলের জন্য একটি নৌকার ব্যবস্থা করে দেই। এ বিষয়টি আমি সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবগত করেছি এবং এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে অনুরোধ করেছি। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সেতু ভেঙে পড়ার বিষয়টি জেনেছি। ট্রাক সরানোর পর সেতুটি মেরামত করা হবে। মেরামতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ