সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

অবৈধভাবে বালু উত্তোলন, দু’টি নৌকাসহ গ্রেফতার ২

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০২:৪৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ০২:৪৩:৩৪ অপরাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলন, দু’টি নৌকাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি ২টি নৌকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. মাসুদ রানা বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১১শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ২টি নৌকাসহ ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল- সুনামগঞ্জ সদর থানার সৈয়দপুর (চলতি নদীরপাড়) গ্রামের নজরুল ইসলাম (৪০) এবং বিশ্বম্ভরপুর থানার ভাতেরটেক (উত্তরপাড়া) গ্রামের মো. আব্দুল করিম মিয়া (৩৫)। গত শনিবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন লালপুর ব্রিজের পশ্চিম পাশে গজারিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১১শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও স্টিলবডি নৌকার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৪৪ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি