সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ক্ষমা না চাইলে হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৮:৪০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:২৭:২৭ পূর্বাহ্ন
ক্ষমা না চাইলে হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির
সুনামকণ্ঠ ডেস্ক ::
“আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে” - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি। সোমবার (১৯ মে) বিকালে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটি জানায়, এই বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা না চাইলে কুমিল্লায় হাসনাতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এই বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি তার মানসিক ভারসাম্য হারানোর ইঙ্গিত দেয়। তার অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন। তিনি বলেন, গত শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়’। এটি একটি শিশুসুলভ ও রাজনৈতিকভাবে অপরিপক্ব মন্তব্য। এই বক্তব্যে কুমিল্লাসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়েছে। বক্তব্যে সেলিম ভূঁইয়া বলেন, কুমিল্লা রাজনীতির সেই ঐতিহ্যবাহী ভূমি যেখানে ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, কর্নেল আকবর হোসেনের মতো নেতারা নেতৃত্ব দিয়েছেন। যারা দুর্দিনে রাজপথে থেকেছেন, জনগণের পাশে ছিলেন সেই ইতিহাসকে হাসনাত আব্দুল্লাহ মিথ্যাভাবে উপস্থাপন করেছেন। তিনি আরও বলেন, রাজনীতি মানে প্রতিপক্ষকে অসম্মান করা নয়। হাসনাত এখন ‘কিংস পার্টি’র মুখপাত্র। এ ধরনের ‘ছেলেমানুষ’ নেতাদের মাঠে নামিয়ে সরকার গণতন্ত্রকে বিভ্রান্ত করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক স¤পাদক মোস্তাক মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। বিএনপি নেতারা বলেন, সরকার যত নির্বাচন বিলম্বিত করবে, জনগণের আস্থা তত হারাবে। জনগণ একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। আর সে আন্দোলনে কুমিল্লার বিএনপি জুলাই-আগস্ট বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আগামীতেও রাখবে। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেছিলেন, ‘রাজনীতি এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে।’ এই মন্তব্য ঘিরেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স