সুনামগঞ্জ , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম

সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের সংশয়

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০১:১৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০১:১৫:৩৬ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের সংশয়
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে সৈয়দ আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগামী নির্বাচনও একেবারে সঠিক সুষ্ঠু হবে, এমন পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কোনো কোনো নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনায় আটঘরিয়া এলাকায় জামায়াতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। কিছু মারধরের ঘটনা ঘটেছে। এখনো নির্বাচনের তারিখই হয়নি, জায়গা দখলের প্রতিযোগিতা হচ্ছে। সে জন্য নির্বাচন সংস্কার কমিটির যিনি চেয়ারম্যান আছেন, আমি তাঁকে ওয়েলকাম করছি। রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর নেতৃত্বে জামায়াতের ১১ সদস্যর একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। তাহের বলেন, আমি মনে করি, এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু, সঠিক হবে, তার জন্য যা করা দরকার তাই করতে হবে। এর জন্য যদি কঠোর হতে হলে তাই হতে হবে, ব্যবস্থা নিতে হলে তাই করতে হবে। নির্বাচন উচিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। ‘নির্বাচন কমিশনের কাজও কিছুটা প্রশ্নবোধক’ মন্তব্য করেন তাহের বলেন, নির্বাচন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে। কারণ কিছু ঘটনায় আমরা দেখছি যে নির্বাচন কমিশন তার সঠিক পদক্ষেপ নিতে পারছে না। সে ক্ষেত্রেও সরকারকে অনুরোধ করব, তারা যেন খেয়াল রাখে। নির্বাচনের বেশ আগেই যেন দেশের পরিস্থিতিটা, লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে আমরা বলি, সেটা তো ভোটের দিনের ইস্যু না, ভোটের অনেক আগের ইস্যু। সে কাজগুলো যেন সরকার শুরু করে। যেখানে যেখানে সন্ত্রাসের সম্ভাবনা আছে, এক দল আরেক দলের ওপরে ঝাঁপিয়ে পড়ার যে লক্ষণ আমরা দেখছি, এগুলো অনেক আগেই নিয়ন্ত্রণ করা উচিত। তিনি বলেন, সরকারের রাজনৈতিক দলগুলো ও জাতিকে এই বার্তা দিতে হবে যে, নির্বাচনকে আমরা যে কোনোভাবে অবাধ ও সুষ্ঠু করব। এ ক্ষেত্রে সরকারকে একেবারে নিরপেক্ষ হওয়া দরকার। নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপের কিছুটা ‘ঘাটতি’ আছে বলেও মনে করে তাহের। তিনি বলেন, জেনে, অথবা না জেনে, কিছু কিছু পদক্ষেপ এমন আছে, যেখানে নিরপেক্ষতার অথবা দক্ষতার অভাব আছে। জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু হয় ও সন্ত্রাসমুক্ত হয়, সেটাই আমাদের একটি প্রধান লক্ষ্য। আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল গত তিনটি নির্বাচনের নামে প্রহসন। বাংলাদেশকে যদি এই ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। তিনি বলেন, আমরা দেখছি, নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর ভেতরেও নানা ধরনের অস্থিরতা কাজ করছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে আলোচনার বিষয়বস্তু স¤পর্ক তাহের বলেন, আলোচনার পরে অনেকগুলো বিষয়ে ঘটেছে, কারও কারও বিশ্লেষণ হচ্ছে, এর পেছনেও দেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হচ্ছে। এ সমস্ত নানামুখী আনরেস্ট (অস্থিরতা) তৈরি করার প্রক্রিয়া। আমরা এ ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরও কিছু দৃঢ়তার সঙ্গে, সঠিকতার সঙ্গে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ