সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সাম্য মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে : সাদা দল

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০১:০৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০১:০৬:৩৭ অপরাহ্ন
সাম্য মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে : সাদা দল
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থি মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান। সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যা¤পাসের দাবিতে রবিবার (১৮ মে) ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। অধ্যাপক মোর্শেদ বলেন, সাম্য মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। সাম্য হত্যার আজ পাঁচ দিন পূর্ণ হলো। এই পাঁচ দিনে আমরা একটি আইওয়াশ অ্যারেস্ট দেখেছি, যা আমরা মানতে বাধ্য না। সাম্য হত্যার প্রকৃত হত্যাকারী কে, সেটি বের করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি সাম্য হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করা না হয়, তাহলে আমরা আরও জোরালো আন্দোলনে যাবো। তিনি বলেন, আমরা কোনও ব্যক্তি স্বার্থে কাজ করবো না। সাম্য হত্যার মোটিভকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে একটি গ্রুপ। আগে সাম্য হত্যার বিচার হবে, তারপর আমরা অন্য আলাপ করবো। বিগত ২ মাস আগে প্রাইভেট বিশ্ববিদ্যালেয়র একজন ছাত্রকে হত্যা করা হয়েছে। সেই হত্যারও বিচার হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হত্যা হয়েছে। বিচার হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো- সাম্য হত্যার বিচার থেকে শুরু করেন। সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম বলেন, সাম্য হত্যার বিচার চাই আমরা। কোনও অগ্রগতি দেখছি না। শুধু দেখছি মিছিল-মিটিং। আমরা নিরাপদ ক্যা¤পাস চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও মিছিল মিটিং ও পার্কিংয়ের জায়গা হবে সেটা আমরা চাই না। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আনা হোক। এসময় ঢাবি সাদা দলের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪