সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

স্কুলছাত্রীকে অপহরণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১১:২৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১১:২৯:৫৯ পূর্বাহ্ন
স্কুলছাত্রীকে অপহরণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
সাইফ উল্লাহ :: ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে এক স্কুলছাত্রী অপহরণের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (১৮ মে) বাদশাগঞ্জ বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ, বাদশাগঞ্জ সরকারি পাবলিক হাই স্কুল এবং বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা জানান, গত ১৫ মে ২০২৫ তারিখে এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান ব্যবহারিক পরীক্ষা শেষে বাদশাগঞ্জ সরকারি পাবলিক হাই স্কুলের এক ছাত্রীকে বিদ্যালয়ের পাশের রাস্তা থেকে অপহরণ করা হয়। অভিযুক্তরা আদন ও মিলন নামে পরিচিত। মানববন্ধনে বক্তব্য রাখেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হাই, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সরকারি পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ইউপি বিএনপির সাবেক সভাপতি আবু তাহের সোনা মিয়া, সাবেক সাধারণ স¤পাদক নাসির উদ্দিন এবং ভিকটিমের পিতা নুরে আলম। বক্তারা সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের বাসিন্দা ওই ১৬ বছর বয়সী ছাত্রীকে দ্রুত উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪