সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

হাওরবান্ধব বাজেট : সময়ের দাবি ও হাওরবাসীর প্রত্যাশা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন
হাওরবান্ধব বাজেট : সময়ের দাবি ও হাওরবাসীর প্রত্যাশা
বাংলাদেশের হাওরাঞ্চল বহু বছর ধরেই উন্নয়নের মূল স্রোতধারা থেকে পিছিয়ে পড়েছে। বিশেষ করে সুনামগঞ্জসহ বৃহত্তর হাওরাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ মৌলিক নাগরিক সেবায় এখনও বহু বাধা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এমতাবস্থায় দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে ঘিরে হাওরবাসীর প্রত্যাশা এখন অনেক। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পালাবদলের পর এবার প্রথমবারের মতো একটি ভিন্ন প্রেক্ষাপটে বাজেট ঘোষণা হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রণীত বাজেটটি যেন হাওরবাসীর জীবনমান উন্নয়ন ও তাদের বাস্তব সমস্যাগুলো নিরসনের দিকেই মনোযোগী হয় - এমনটাই প্রত্যাশা। হাওরের কৃষকরা চাচ্ছেন ধানের ন্যায্য মূল্য, কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ এবং মাঠ থেকে খেতখামার পর্যন্ত যোগাযোগের টেকসই ব্যবস্থা। শিক্ষাবিদরা চাইছেন শিক্ষা খাতে সুনির্দিষ্ট বরাদ্দ, অবকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তিসমর্থিত শিক্ষা পরিবেশ। চিকিৎসা খাতে রয়েছে চিকিৎসক ও ওষুধের সংকট, যার সমাধানে জরুরি বরাদ্দ প্রয়োজন। পাশাপাশি সড়ক যোগাযোগ, কর্মসংস্থান সৃষ্টি, হাওরের জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যজীবীদের কল্যাণে সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন। এ অঞ্চলের মানুষের মতে, অতীতের বাজেট অনেক সময়ই ছিল দলীয় স্বার্থ, লুটপাট এবং দুর্নীতির ফাঁদে আবদ্ধ। এবার তারা চাইছেন একটি কার্যকর, স্বচ্ছ ও জনকল্যাণমূলক বাজেট- যেখানে হাওরের মানুষ বিশেষ গুরুত্ব পাবে। হাওরাঞ্চল জাতীয় অর্থনীতির টেকসই অগ্রগতির জন্য এক অনিবার্য অনুষঙ্গ। কারণ হাওর বাংলাদেশের খাদ্যশস্য, মৎস্যস¤পদ ও জলজ পরিবেশের এক গুরুত্বপূর্ণ ভা-ার। আমরা আশা করি, আসন্ন বাজেটে হাওরাঞ্চলের জন্য থাকবে যথাযথ বরাদ্দ, সুপরিকল্পিত কর্মসূচি এবং বাস্তবায়নের কার্যকর রূপরেখা। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হাওরের উন্নয়ন একটি পরীক্ষার ক্ষেত্র - এখানে ব্যর্থতার সুযোগ নেই। হাওরবান্ধব বাজেট বাস্তবায়নের মাধ্যমে এই সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে হাওরবাসীর প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু