সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

নগদের নিয়ন্ত্রণ ফের দুষ্কৃতকারীদের হাতে, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৬:০৬ পূর্বাহ্ন
নগদের নিয়ন্ত্রণ ফের দুষ্কৃতকারীদের হাতে, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ
সুনামকণ্ঠ ডেস্ক :: মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর নিয়ন্ত্রণ ফের দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (১৭ মে) বিকালে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, ‘নগদ’-এ অবৈধভাবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশ ব্যাংকের দায়ের করা আর্থিক জালিয়াতির মামলার একজন অভিযুক্ত। এ নিয়োগকে বেআইনি ও গুরুতর উদ্বেগজনক বলে আখ্যায়িত করেন মুখপাত্র। আরিফ হোসেন খান বলেন, নগদের আগের বোর্ড সদস্যরা বিপুল পরিমাণ আর্থিক অনিয়মে জড়িত ছিলেন। সেই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ওপর অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ ব্যাংক, কারণ এতে কোটি কোটি গ্রাহকের আর্থিক স্বার্থ জড়িত। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের আইনজীবী অনুপস্থিত থাকার সুযোগে আদালত প্রশাসক নিয়োগের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেন। সেই আদেশকে কাজে লাগিয়ে দায়মুক্ত এক আসামিকে বেআইনিভাবে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, নগদের আইটি বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে দুষ্কৃতকারীরা এখন কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের তথ্য ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে বর্তমানে প্রতিষ্ঠানটিতে কী ধরনের কর্মকা- চলছে, তা নিয়ে গভীর শঙ্কায় রয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, পূর্বের মতোই আবারও অর্থ তছরুপ ও বেআইনি কার্যকলাপ শুরু হতে পারে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আসামিদের পুলিশ এখনও খুঁজে পাচ্ছে না কেন? সংবাদ সম্মেলনে আরিফ হোসেন খান ডাক বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নগদ পরিচালনার জন্য ডাক বিভাগকে লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেন এই প্রতিষ্ঠানটি অন্য পক্ষের হাতে তুলে দিলো - তা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আগামী ১৯ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে ‘নগদ’-সংক্রান্ত বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯