সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শ্রমিকনেতা আনোয়ার হোসেনের মুক্তি দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১১:৪৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১১:৪৮:১৯ অপরাহ্ন
শ্রমিকনেতা আনোয়ার হোসেনের মুক্তি দাবিতে বিক্ষোভ
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন রেজি.নং ২৮৮৩। শুক্রবার বিকাল ৫টায় শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সম্মুখ হতে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি সুরঞ্জিত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিটু দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ সাধারণ স¤পাদক মনির মিয়া, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি লিলু মিয়া, সহ সাধারণ সম্পাদক স্বপন মিয়া, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিকসা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আব্দুল করিম, জামিল মিয়া, জালাল মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আনোয়ার হোসেন আন্দোলন সংগ্রামের ডাক দিলে, শ্রমিকদের আন্দোলন বন্ধের ষড়যন্ত্রের অংশ হিসাবে মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দি করা হয়। বক্তারা আরও বলেন, মামলা দিয়ে শ্রমিক আন্দোলন অতীতে বন্ধ করা যায়নি, এখনও সম্ভব নয়। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা অবিলম্বে শ্রমিক নেতা আনোয়ার হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু