সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান

জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১১:৩৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১১:৩৫:৪৭ অপরাহ্ন
জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রথমবারের মতো বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের ভবানীপুর গ্রাম এলাকায় মইয়ার হাওরের পাশে মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এবার প্রকৃতি অনুকূলে থাকায় শতভাগ বোরো ধান কৃষকদের গোলায় তুলতে পেরে আনন্দমুখর এ অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ-এর সভাপতিত্বে ও কৃষি অফিসের সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার। বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা পাউবো কর্মকর্তা সবুজ কুমার শীল, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের আলেম উলামাদের মধ্যে আফজাল হোসাইন, মাওলানা মতিউর রহমান, মাওলানা আবদুর রহমান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, আহম ওয়ালি উল্লাহ, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, মো. শাহজাহান মিয়া, শাহ ফুজায়েল আহমদ প্রমুখ। পরে মহান আল্লাহপাকের দরবারে শোকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ। এদিকে, জগন্নাথপুরে এই প্রথমবারের মতো বোরো ধান কর্তন উৎসব হওয়ায় কৃষক-কৃষাণী সহ স্থানীয়দের মাঝে আলাদা আনন্দ বিরাজ করছে বলে কৃষকেরা জানান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, এখন থেকে প্রতি বছর জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হবে। যা জমি চাষাবাদে কৃষি পরিবারে আরো উৎসাহ যোগাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা