সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল
পূর্ব ইব্রাহীমপুরে ভেঙে যাওয়া সড়ক সংস্কারের আশ্বাস

নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১১:৩০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১১:৩০:৪৪ অপরাহ্ন
নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব ইব্রাহীপুর গ্রামে সুরমা নদীর অব্যাহত ভাঙনে রাস্তাঘাট, গাছপালা ও ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। সাম্প্রতিক ভাঙনে আলী জাহান ও হারিস মিয়ার বাড়ির সামনের প্রধান সড়কের একটি বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৬ মে) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক অতীশ দর্শী চাকমা সরেজমিনে পূর্ব ইব্রাহীমপুরের ক্ষতিগ্রস্ত সড়ক ও নদী ভাঙন কবলিত এসব এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয়দের সাথে কথা বলার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ভেঙে যাওয়া সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে ও সড়কটিকে রক্ষা করতে ‘সুরক্ষা দেয়াল’ নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। স্থানীয়রা ইউএনওকে জানান, গ্রামের একমাত্র রাস্তাটি স¤পূর্ণভাবে বিলীন হয়ে গেলে গ্রামের বিশাল জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ, রোগী, মহিলা, চাকরিজীবী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও গ্রামের কবরস্থানটিও হুমকির মুখে রয়েছে। নদীর তীরবর্তী বেশকিছু বাড়িঘর ও গাছপালা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের চিত্র দেখেছি। সড়কের একটি অংশ নদী ভাঙনের কবলে পড়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছেন এই সড়কটিকে সংস্কারের পাশাপাশি রক্ষা করতে ‘সুরক্ষা দেয়াল’ প্রয়োজন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি দ্রুত সময়ের মধ্যে এখানে একটি সুরক্ষা দেয়াল নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির হোসেন রেজা, দৈনিক উত্তরপূর্ব’র জেলা প্রতিনিধি তানভীর আহমেদ, স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম