সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০১:১৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০১:১৯:৫৫ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল আজহা-২০২৫ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠানের স্থান নির্ধারণ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, ঈদগাহ ময়দান ও তার আশেপাশে মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিসিকের উপ-ব্যবস্থাপক এম এন এম আসিফ, জেলা সমবায় অফিসের উপ সহকারী নিবন্ধক মোহাম্মদ মাসুদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মো. জিয়াউল হক প্রমুখ। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঈদুল আজহা আমাদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দময় করে তুলতে চাই। তিনি সকল দপ্তরকে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঈদের দিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সকলে নির্বিঘেœ ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪