সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
হাওরের জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র পদক্ষেপ

রক্ষা পেল চাষীদের কষ্টার্জিত ফসল

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০১:১০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০১:১০:৪৮ পূর্বাহ্ন
রক্ষা পেল চাষীদের কষ্টার্জিত ফসল
স্টাফ রিপোর্টার :: বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকায় সুনামগঞ্জ সদর উপজেলার সিল্লার হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে হুমকিতে পড়েছে মরিচ, বাদাম, ভুট্টাসহ অন্যান্য সবজির বিস্তৃত ফসলের মাঠ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বৃহ¯পতিবার (১৫ মে) সরেজমিনে সিল্লার হাওর পরিদর্শনে যান সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা। পরিদর্শনকালে ইউএনও স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং জলাবদ্ধতার ভয়াবহতা উপলব্ধি করেন। কৃষকরা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরে আকস্মিক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং প্রতি বছর এই সময়ে একই সমস্যার সম্মুখীন হন তারা। জলাবদ্ধতার কারণে তাদের মরিচ, বাদাম, ভুট্টাসহ বিভিন্ন প্রকারের সবজির জমি ইতিমধ্যেই তলিয়ে যেতে শুরু করেছে। কৃষকরা আরও জানান, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে তাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। কৃষকদের এমন উদ্বেগের কথা শুনে ইউএনও অতীশ দর্শী চাকমা তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন। তিনি দ্রুত অক্ষয়নগর গ্রামের পার্শ্ববর্তী ব্রিজের নিচে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধ কেটে হাওর থেকে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটি পথ তৈরি করে দেন। তাৎক্ষণিক এই পদক্ষেপের ফলে দ্রুত হাওরের পানি নেমে যেতে শুরু করেছে। সেই সাথে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম বলেন, বৃষ্টির পানি আটকে হাওরের বেশকিছু জমির ফসল হুমকির মধ্যে পড়েছিল। বিশেষ করে মরিচ, বাদাম, ভুট্টাসহ অন্যান্য সবজির ফসল জলাবদ্ধতার কবলে পড়েছে। এখন যেহেতু হাওর থেকে পানি নামার রাস্তা করে দেওয়া হয়েছে, পানিও দ্রুত নামছে আশাকরি ফসলের তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, আমরা জানতে পারলাম যে সিল্লার হাওরের অক্ষয়নগরের বাঁধের কারণে এই হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছেন যে জলাবদ্ধতায় হাওরের বিভিন্ন ফসলের জমি তলিয়ে যাচ্ছে, বিশেষ করে বাদম, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন সবজির জমিতে এই সমস্যা দেখা দিয়েছে। পরে এই জমির ফসলগুলো রক্ষা করতে কৃষকদের সাথে কথা বলে আমরা অক্ষয়নগরের বাঁধ কেটে পানি নামার পথ তৈরি করে দিয়েছি। পানি দ্রুত নেমে গেলে ফসলের তেমন ক্ষয়ক্ষতি হবে না বলে আমরা আশা করছি। এতে করে কৃষকদের কষ্টার্জিত ফসল রক্ষা পাবে। তিনি বলেন, আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম এবং আমার কাছে মনে হয়েছে এই জায়গায় বাঁধ না দিয়ে যদি একটি স্লুইস গেইট নির্মাণ করা হয় তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। স্লুইস গেইট থাকলে যেটা হবে প্রয়োজন মতো হাওরে পানি প্রবেশ ও বের করা যাবে। আর যদি মাটি দিয়ে প্রতি বছর বাঁধ তৈরি করা হয় তাহলে যে সমস্যাটা দেখা দেয় তা হলো এসব মাটি প্রতিবছর পানিতে মিশে নদীতে চলে যাচ্ছে। এতে করে নদীর তলদেশ ভরাট হচ্ছে। সেইজন্যই মূলত এইখানে একটি স্লুইস গেইট প্রয়োজন। এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য স্লুইস গেইট নির্মাণ করার বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন, সৈয়দ ইমরান হোসেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব’র জেলা প্রতিনিধি তানভীর আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি