সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:১৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:১৫:৫৪ পূর্বাহ্ন
ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান
সুনামকণ্ঠ ডেস্ক :: সৌদি আরবকে ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প। তিনি একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ এবং তার জন্য ‘ব্যক্তিগত সম্মানের বিষয়’ হবে বলে উল্লেখ করেন। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরামে ভাষণ দেওয়ার সময় ট্রা¤প সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান জানান, যিনি ওই ফোরামে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের পাশে আসন গ্রহণ করেছিলেন। ট্রা¤প বলেন, আমার দৃঢ় প্রত্যাশা, আকাক্সক্ষা এবং এমনকি স্বপ্ন - সৌদি আরব শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এটি আপনার দেশের জন্য এক বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম মেয়াদে ট্রা¤েপর মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে স¤পর্ক স্বাভাবিক করে। যদিও সৌদি আরব এখনো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক স¤পর্ক স্থাপন করেনি, তবে বিগত কয়েক বছরে এ বিষয়ে গোপন আলোচনার খবর প্রকাশ পেয়েছে। আব্রাহাম অ্যাকর্ডসকে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য একটি দারুণ সাফল্য আখ্যা দিয়ে ট্রা¤প বলেন, এই উদ্যোগ ছিল শান্তির জন্য, এবং তা অত্যন্ত সফলভাবে অগ্রসর হচ্ছিল। এ সময় তিনি বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করেন যে, তারা এই উদ্যোগ এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ট্রা¤প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান যদি নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হয়, তবে তার দেশের বিরুদ্ধে আবারও ব্যাপক সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। ট্রা¤প আরও বলেন, আমি ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে আনব। সময় খুব কম - তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। যদিও ট্রা¤েপর চলমান মধ্যপ্রাচ্য সফরে ইসরাইল সফরের কোনো কর্মসূচি নেই, তবে তার বক্তব্যে স্পষ্ট - এই অঞ্চলের কূটনীতিতে তিনি দ্বিতীয় মেয়াদেও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। তবে গাজা যুদ্ধের কারণে ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ