সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

সম্পত্তি দখলে নিতে তিন ভাইসহ মাকে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১২:৫৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১২:৫৭:১২ পূর্বাহ্ন
সম্পত্তি দখলে নিতে তিন ভাইসহ মাকে মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের উত্তরপাড়ায় বসতঘরের ভূমি নিয়ে ৪ ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত ২৫ এপ্রিল এই ঘটনা ঘটে। এতে একই পরিবারের মৃত আব্দুল করিমের ছেলে প্রতিবন্ধী এনামুল হক (২৫), শহিদুল হক (২৭), আইনুল হক (৩০) এবং মাতা মনোয়ারা বেগম গুরুতর আহত হন। অভিযোগ থেকে জানাযায়, মৃত আব্দুল করিমের বড় ছেলে মইনুল হক ওরফে মইনুল ও ছোট ছেলে প্রতিবন্ধী এনামুল হকের ঘর তৈরি নিয়ে বাগবিত-া হয়। এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এ সময় ছোট ভাই প্রতিবন্ধী এনামুল হককে রড দিয়ে বেধড়ক মারপিট করতে থাকলে অপর ছেলে ও মা মারামারি থামাতে আসেন। এ সময় মইনুল হক ওরফে মইনুল, ছেলে রিমন মিয়া (১৮), তার শাশুড়ির (৫০) রড ও লাঠির আঘাতে আহত হন মাসহ তিন ছেলে। ওইদিন তারা সদর হাসপাতালে চিকিৎসা নেন। অপরদিকে, মইনুল হক ওরফে মইনুলের স্ত্রী সৌদি প্রবাসী (৪০) দেশে এসে কৌশলে এই ঘটনা মিথ্যা বর্ণনা দিয়ে সদর মডেল থানায় ২৪ এপ্রিল অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ এফআইআর হয় গত ৪ মে। পরে ৬ মে বুধবার দিবাগত রাতে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে ভাই শহিদুল হককে। কলাইয়া উত্তরপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল হক, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, আজির উদ্দিন, সামছুন নূর, সামছুল মিয়া, রফিক উদ্দিন ও নুর উদ্দিন জানান, ভাই ভাই মারামারি থেকে শুরু করে গ্রামের মানুষের সাথেও খারাপ আচরণ করে আসছে মইনুল হক ওরফে মইনুল। মায়ের বসতভূমির অংশ যদি ছেলেদের না দেয়, তাহলে তো মইনুল ভূমি পাবে না। এই বসতভূমি একমাত্র মায়ের নামে। এ বিষয়ে মাতা মনোয়ারা বেগম জানান, আমার নামে ১৯ শতাংশ বসত বাড়ির ভূমি রয়েছে। কিন্তু আমার সন্তানদের মধ্যে বণ্টন করে দেইনি এখনো। তবুও বড় ছেলে মইনুল হক ওরফে মইনুল, তার স্ত্রী ও শাশুড়ির প্ররোচনায় বসতবাড়ির সব ভূমি দখল করতে এমন উচ্ছৃংখল আচরণ করে আসছে এবং আমার অন্য ছেলেদের উপর মারামারির ঘটনা করে চলেছে। গত ২৫ এপ্রিল যে মারামারির ঘটনা ঘটেছে। সেই ঘটনা মিথ্যা বর্ণনা দিয়ে আমার এক ছেলেকে জেলে পাঠিয়েছে। আমি এসব ঘটনার ন্যায় বিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে মইনুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর