সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল
মধ্যনগর ইউনিয়ন পরিষদ

ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি আট ইউপি সদস্যের

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:৩২:২২ পূর্বাহ্ন
ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি আট ইউপি সদস্যের
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানিয়ে ইউএনওর কাছে সোমবার বিকেলে ওই ইউনিয়নের আটজন ইউপি সদস্য স্বাক্ষরিত রেজুলেশনের কপি জমা দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিন মাসের জন্য ছুটিতে চলে যান। একইদিনে ইউনিয়ন পরিষদের ১০জন ইউপি সদস্য সভা করে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুছ ছাত্তারকে প্যানেল চেয়ারম্যান ১ ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান তালুকদারকে প্যানেল চেয়ারম্যান ২ মনোনীত করেন। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে মো. আব্দুছ ছাত্তার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেব মধ্যনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে আসছেন। আট জন ইউপি সদস্যের স্বাক্ষরিত রেজুলেশনে উল্লেখ করা হয়েছে ,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন না, তিনি ইউপি সদস্যদের সঙ্গে কোনোরকম আলাপ-আলোচনা না করেই বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে একক সিদ্ধান্ত নেন, বিভিন্ন প্রকল্প থেকে অনৈতিকভাবে টাকা উত্তোলন করেন, স্বজনপ্রীতিসহ ইউপি সদস্যদেরকে নানাভাবে তিনি অবমূল্যায়ন করে আসছেন। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নিয়মিত ইউনিয়ন পরিষদে না আসায় নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বিঘিœত হচ্ছে। এ অবস্থায় ওই ইউনিয়নের আট জন ইউপি সদস্য সভা করে রেজুলেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান তালুকদারকে মধ্যনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগুলো অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। মধ্যনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান তালুকদার বলেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে তাঁকে এই দায়িত্ব থেকে অপসারণের জন্য আমরা আটজন ইউপি সদস্য লিখিতভাবে সিদ্ধান্ত নিয়েছি। সভার রেজুলেশনে আমাকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পারন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মধ্যনগর উপজেলার ইউএনও উজ্জ্বল রায় জানান, এ সংক্রান্ত রেজুলেশনের কপি তিনি পেয়েছেন। বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার