সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:০৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:০৯:১৮ পূর্বাহ্ন
এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ,  দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের বহুল আলোচিত এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও চাঁদাবাজির মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) ট্রাইব্যুনালে মামলাটির প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে মামলার বাদী ও ঘটনার শিকার তরুণী আদালতে হাজির হননি। তবে মামলায় হৃদয় পারভেজ নামের একজন সাক্ষ্য দিয়েছেন। হৃদয় পারভেজ ঘটনার সময় এমসি কলেজ ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে আবাসিক ছিলেন। বর্তমানে তিনি ¯œাতকোত্তর শেষ করে ছাত্রাবাস ছেড়েছেন। সাক্ষ্যগ্রহণের সময় মামলার আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের প্রথমদিন তিনজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও বাদী ও ভুক্তভোগী আদালতে উপস্থিত হননি। ফলে একজনের সাক্ষ্যগ্রহণ স¤পন্ন হয়েছে। আদালত ১৯ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন। আলোচিত এই মামলাটি সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরবর্তীসময়ে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার সময় তার স্বামীকে একটি কক্ষে আটকে রাখা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তিন দিনের মধ্যে আটজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বেশ কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩ ডিসেম্বর শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমান। আসামিরা ছাত্রলীগের টিলাগড়কেন্দ্রিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে সবাই কারাগারে রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী