সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৮:১৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৮:৩০:১১ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে এবং ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ-এর উদ্যোগে সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা হল রুমে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ৯৬ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা, ৪০ জনকে রিফ্রাকশন এবং ৩৫ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত কুমার তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক কেবল ব্যাংকিং সেবা নয়, বরং সমাজসেবামূলক কার্যক্রমেও অবদান রাখছে। যেমন- ছানি রোগীদের চিকিৎসা ও ছাত্রছাত্রীদের শিক্ষা বৃত্তি। তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরিন-এর আন্তরিক সহযোগিতায় সুনামগঞ্জসহ অন্যান্য জেলাতেও এসব মানবিক কার্যক্রম পরিচালনা সম্ভব হয়েছে। ক্যা¤েপ উপস্থিত ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড-এর চিকিৎসাসেবার মানে সন্তোষ প্রকাশ করেন। সকাল ৯:৩০টা থেকে দুপুর ৩:০০টা পর্যন্ত ক্যা¤প চলাকালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। স্থানীয়দের পক্ষ থেকে এ মহতী উদ্যোগের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এবং ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ