সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা : মধ্যরাতে জামায়াতের শোকরানা সভা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৮:৪৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৮:৪৫:১৩ পূর্বাহ্ন
আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা : মধ্যরাতে জামায়াতের শোকরানা সভা
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার সরকারি সিদ্ধান্তে শোকরানা সভা করেছে জামায়াতে ইসলামী। শনিবার (৯ মে) দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর মগবাজার চৌরাস্তায় এই কর্মসূচি পালন করেছে দলটি। এতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। প্রসঙ্গত, গত বছরের ১ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইনে দল ও সংগঠন, সত্তা হিসেবে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল। পরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেয়। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। জামায়াতের প্রচার বিভাগের নেতা আতাউর রহমান সরকার জানান, শনিবার রাত ১২.১৫টায় মগবাজার চৌরাস্তায় বিভিন্ন স্থান থেকে আগত নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশ্যে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী