সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সাবেক এমপি শামীমা শাহরিয়ার গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:২২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:২২:৫২ অপরাহ্ন
সাবেক এমপি শামীমা শাহরিয়ার গ্রেপ্তার
সুনামকণ্ঠ ডেস্ক :: কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে রাজধানীর জিগাতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের তথ্য এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তবে তাদের গ্রেপ্তারের স্থান এবং সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি। গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্যরা। তাদের বিরুদ্ধে গণআন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়ন এবং হত্যার অভিযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা করা হয়েছে। শামীমা আক্তার খানম শামীমা শাহরিয়ার নামে বেশি পরিচিত। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। কৃষক লীগের কেন্দ্রীয় মানবস¤পদ বিষয়ক স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করা শামীমা জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। অপরদিকে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) পরিচালক থাকাকালীন ২০১৭ সালের ২৪ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বিটু। পরে মেয়াদ শেষে চুক্তি বাড়িয়ে আরও এক বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪