সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

দিরাইয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:০৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:০৩:৩২ অপরাহ্ন
দিরাইয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে দিরাই মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির। দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে সাবেক কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংবাদিক কুদরত পাশা, জামায়াত নেতা এমরান হোসেন, ফুটবলার এহসান মিয়া প্রমুখ। উদ্বোধনী বক্তৃতায় শিশির মনির বলেন, যুব সমাজকে মাদক ও নেশা মুক্ত রাখতে বেশি বেশি খেলার আয়োজন বিশেষ প্রয়োজন। খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে। দিরাই শাল্লার কেউ ভালো খেলতে পারলে আমরা তাদের দায়িত্ব নিবো। তার জীবন জীবিকার দায়িত্ব নিবো প্রয়োজনে বিদেশেও পাঠানোর ব্যবস্থা করবো। কথা একটাই ভালো খেলতে হবে। এসময় তিনি আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকায় যারা থাকবে তাদের কারোই হটকারি আচরণ করা উচিত নয়। সিস্টেম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। উদ্বোধনী খেলায় মুখামুখি হয় করিমপুর ফুটবল একাদশ বনাম বরারগাঁও ফুটবল একাদশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স